২৪ ঘণ্টায় ১২ জনসহ মোট করোনা পজিটিভ ৭৮

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুন ২০২০, ০৩:৫৬আপডেট : ১৫ জুন ২০২০, ০৪:০৫

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এই তথ্য জানানো হয়। এনিয়ে সাতক্ষীরায় রবিবার (১৪ জুন) পর্যন্ত মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশেপাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, আজ পর্যন্ত এই জেলা থেকে মোট ১ হাজার ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে ৯০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৭৮ জনের করোনা পজিটিভ ও বাকিসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী