উপসর্গ নিয়ে প্রবাসী ও গৃহবধূর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২০, ০৪:২২আপডেট : ১৫ জুন ২০২০, ০৪:৩২

উপসর্গ নিয়ে প্রবাসী ও গৃহবধূর মৃত্যু

কুমিল্লার চান্দিনার হারং গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জসিম উদ্দিন নামের একজন প্রবাসী ও বেলাশ্বর গ্রামে জ্যোতি রাণী শর্মা নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. গাজী মাহমুদুল হাসান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জসিম উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি দীর্ঘ কয়েক বছর ওমান ছিলেন। গত পাঁচ মাস আগে দেশে ফেরেন।

মৃত জসিম উদ্দিনের আত্মীয় আবু কাউসার জানান, কয়েকদিন আগে তার জ্বর, সর্দি ও গলা ব্যথা দেখা দেয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক এসে নমুনা সংগ্রহ করে।

এদিকে একই উপজেলার বেলাশ্বর গ্রামের জ্যোতি রাণী শর্মা নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত অমূল্য শর্মার স্ত্রী।

শনিবার (১৩ জুন) রাতে উভয়ের লাশ দাফন ও সৎকার করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে ১০১ সদস্যের স্বেচ্ছাসেবক টিম।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক