গোবিন্দগঞ্জ পৌর শহরসহ কিছু এলাকায় লকডাউন কার্যকর

গাইবান্ধা প্রতিনিধি
১৫ জুন ২০২০, ১৭:৫১আপডেট : ১৫ জুন ২০২০, ১৭:৫৪

লকডাউন

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভাসহ সংক্রমিত কিছু এলাকাগুলোকে ১৪ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলার প্রশাসন। রবিবার (১৪ জুন) দুপুরে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে নেওয়া এই সিদ্ধান্ত আজ  সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

গতকাল এই সিদ্ধান্ত ঘোষণা করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ।তিনি জানান, আগামী এসব এলাকায় লকডাউন কার্যকর থাকবে।  

তিনি জানান, সম্প্রতি গোবিন্দগঞ্জ পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ এড়াতে আগামী ১৪ দিন অর্থাৎ ২৯ জুন পর্যন্ত  পৌর শহর এবং সংক্রমণ ছড়িয়ে পড়া বালুয়াবাজার, কামারপাড়া ও চকরহিমাপুর বেশ কিছু এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের নির্ধারিত এই সময়ে সংক্রমিত পৌর শহরসহ চিহ্নিত এসব এলাকার কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না এবং বাইরে থেকেও কেউ এসব এলাকায় আসতে পারবে না। শহর ও গ্রামের হাটবাজারের কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া মার্কেট, দোকান ও অনান্য ব্যবসা প্রতিষ্ঠান এমনকি চা-দোকান ও খাবারের হোটেল বন্ধ থাকবে। তবে ওষুধসহ জরুরি সেবা কার্যক্রম সচল থাকবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম