নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ দুই ডাকাত গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১৫ জুন ২০২০, ২১:৫৩আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৫৭

নরসিংদীতে দুই ডাকাত গ্রেফতার

নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে নরসিংদী মডেল থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় কার্তুজভর্তি একটি রিভলবার, ধারালো চাকু ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী সদর থানার দাসপাড়া গ্রামের মো. ইলিয়াছ মিয়া ওরফে ডাকু ইলিয়াছ (৪৩) ও ঘোড়াদিয়া গ্রামের মো. ইমরান হোসেন (২৫)।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সৈয়দুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক ও থানা পুলিশের একটি দল শহরতলীর দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করে। এসময় ইলিয়াছের কাছ থেকে পয়েন্ট ৫ রাউন্ড কার্তুজ লোড করা একটি রিভলবার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামি ইমরানের কাছ থেকে একটি ধারালো চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আলাদা আলাদা দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম