সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুন ২০২০, ২৩:১৪আপডেট : ১৫ জুন ২০২০, ২৩:১৬

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল



করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলশন ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মান্দার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর এলাকার মৃত ঠাকুর চরণের ছেলে রাধাকান্ত চরণ (৭৫)।



সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে শাহাবুদ্দিন ও সকাল ১০ টায় রাধাকান্ত মারা যান। তারা দুই জন যেদিন মেডিক্যাল ভর্তি হয়েছিলেন ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, যথাযথ নিয়ম মেনেই ইসলামিক ফাউন্ডেশন এর কর্মীদের মাধ্যমে  তাদের লাশ দাফন করা হবে।

এ নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হলো। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।


/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম