পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে তুষার চন্দ্র রায় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তুষার ওই গ্রামের সুবল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, তুষার খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.মো. আতাহার সিদ্দিকী শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








