একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জুন ২০২০, ১৪:৩৮আপডেট : ১৬ জুন ২০২০, ১৮:৪৫

একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। তবে এটি মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ওসি আব্দুল মান্নান।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষে বাঁশের শর থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী বাজারপাড়া এলাকার নিজ বাড়িতে শয়নকক্ষে বাঁশের শরের সঙ্গে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত বিপুল (২৫) চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী বাজারপাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে। মৃত পারুল (২২) উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়কোর্ট আঁধারদিঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম