করোনা সময়ে বেড়েছে চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ জুন ২০২০, ১৭:১৪আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:২৬

ঝিনাইদহ করোনা মহামারির মধ্যে ঝিনাইদহ জেলায় বেড়েছে চুরির ঘটনা। আর এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলার কালীগঞ্জের বৃহৎ কম্পিউটার প্রতিষ্ঠান শিপন কম্পিউটারে চুরির ছয় দিনের মাথায় আবারও উপজেলার দুলালমুন্দিয়া বাজারের তিনটি দোকানে চুরি হয়েছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে দোকান তিনটির পেছনের ভেন্টিলেটর ভেঙে চোরেরা নগদ ৫ লাখ ৩১ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, দুলালামুন্দিয়া স্কুলের গেটের সামনে সোহেল হোসেনের ভেটেরিনারি ওষুধ ও বিকাশের দোকান, সুমন হোসেনের কসমেটিক্সের দোকান ও সাবেক মেম্বার শহিদুল ইসলামের মুদির দোকানে চুরি সংঘটিত হয়।

শহিদুল ইসলাম জানান, তিনটি দোকানেরই পেছনের ভেন্টিলেটর ভেঙে চোরেরা প্রবেশ করে। সে সময় সোহেলের ভেটেরিনারি ওষুধ ও বিকাশের দোকান থেকে নগদ ৫ লাখ টাকা, সুমনের দোকান থেকে ২৭ হাজার টাকা ও তার দোকান থেকে চার হাজার টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।

ব্যবসায়ী সোহেল হোসেন জানান, তিনি ভেটেরিনারি ওষুধের পাশাপাশি বিকাশ, শিউর ক্যাশ, ফ্লেক্সিলোড ও বিদ্যুৎ বিল প্রদানের ব্যবসা করেন। দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে চোর তার ৫ লাখ টাকা নিয়ে গেছে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, চুরির ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত ৯ জুন শহরের মেইন বাসস্ট্যান্ডের লস্কর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত কালীগঞ্জের বৃহৎ কম্পিউটার প্রতিষ্ঠান “শিপন কম্পিউটারে” এক দুঃসাহসিক চুরি হয়। চোরেরা ওই প্রতিষ্ঠানের ৯ টি তালা ভেঙে সেখান নগদ এক লাখ ৯২ হাজার টাকাসহ বিভিন্ন ধরনের ১৪টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মাজহারুল ইসলাম শিপন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক