করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা, ১০ চিকিৎসককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২০, ২১:২৫আপডেট : ১৬ জুন ২০২০, ২১:২৯

চসিক আইসোলেশন সেন্টার করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় ১০ চিকিৎসক ও ১ স্টোর কিপারকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (১৬ জুন) চসিক সচিব স্বাক্ষরিত এক চিঠিতে তাদের অব্যাহতির বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, করপোরেশনের উদ্যোগে সিটি কনভেনশন হলে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করা হয়। ওই আইসোলেশন সেন্টারে চিকিৎসা সেবা চালুর জন্য আমরা চিকিৎসক, নার্স পদায়ন করি। তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। কিন্তু ১০জন চিকিৎসক প্রশিক্ষণে অংশ নেননি। উল্টো করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে তারা অনীহা প্রকাশ করেন। তাই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব দেওয়া চিকিৎসক, নার্সদের সঙ্গে গত ১৩ জুন সিটি মেয়র জরুরি সভা করেন। ওই সভায় মেয়র তাদের বেতন দ্বিগুণ, দায়িত্বে থাকাবস্থায় চলাফেরার জন্য গাড়ি, থাকার জন্য হোটেল, করোনা আক্রান্ত বা কেউ মৃত্যুবরণ করলে সরকারি নিয়মে চসিক থেকে ৫-৫০ লাখ টাকা পরিবারকে প্রণোদনা, চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকারের ঘোষণা দেন। কিন্তু তারা প্রশিক্ষণে অংশ নেননি। আইসোলেশন সেন্টারে যোগদানও করেননি, যা দুঃখজনক।

অব্যাহতি দেওয়া চিকিৎসকরা হলেন- মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আকতার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দীপন রুদ্র, হিমেল আচার্য্য, প্রসেনজিৎ মিত্র ও স্টোর কিপার মহসিন কবির।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ সিটি কনভেনশন হলে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করে সিটি করপোরেশন। গত ১৩ জুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সেন্টারের উদ্বোধন করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী