ফাঁস লাগানো অবস্থায় দুই বান্ধবীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০২০, ০৪:৫৮আপডেট : ১৮ জুন ২০২০, ০৪:৫৯

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের পোস্ট অফিসের পেছন থেকে ঝুলন্ত অবস্থায় সোনিয়া (১২) ও সুমাইয়া (১৩) নামে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ছয়টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই দুই কিশোরী বান্ধবী ছিল। সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।

কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া স্বপন জানান, সন্ধ্যার আগে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই কুটি পোস্ট অফিস ভবনের পেছনে লোহার সিঁড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই কিশোরীর লাশ ঝুলছে।  খবর পেয়ে ঘটনা স্থলে যাই। এর মধ্যে কসবা থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে। পরে আমি দুই কিশোরীর অভিভাবকের সঙ্গে কথা বলি। অভিভাবকেরা আমাকে জানায় তারা সম্পর্কে বান্ধবী ছিল।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে  দুই কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব হচ্ছে না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম