হঠাৎ টর্নেডোয় লন্ডভন্ড সব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১৫:০৩আপডেট : ১৮ জুন ২০২০, ১৭:০৭

হঠাৎ টর্নেডোয় লন্ডভন্ড সব

কয়েক সেকেন্ড স্থায়ী টর্নেডোর আঘাতে অন্তত ১৫টি বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সাহেদা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ একটি ঘূর্ণিপাক এসে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। ঝড়ের সময় আমি মেয়ে ও নাতিনসহ ঘরে অবস্থান করছিলাম।

ক্ষতিগ্রস্ত কাজী মমিনুল ও হারুন মিয়া জানান, কিছু বুঝে ওঠার আগেই দেখি ঘর টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে যায়। টিনের চালা নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের খালে গিয়ে পড়েছে। এখন আমরা খোলা আকাশের নিচে।

হঠাৎ টর্নেডোয় লন্ডভন্ড সব

বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলম ভূইয়া মুবাশ্বের জানান, ঝড়ে তার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাড়িঘরের টিনের চালাসহ সবকিছু উড়িয়ে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনায় সবাই হতবিহ্বল হয়ে পড়ে। ঝড়ে অন্তত ১৫টি বাড়িঘর বিধ্বস্ত হয়। তবে এতে কেউ হতাহত হননি। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ব্যক্তিগতভাবে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন এবং পরে তিনি প্রশাসনের কর্মকর্তাদের খবর দেন বলেও জানান।

ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, ঝড়ের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ছয় হাজার টাকা এবং দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম