দিনে বিতরণ করা ত্রাণের অর্থ রাতে ফেরত, তদন্ত কমিটি গঠন

খুলনা প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১৭:৩১আপডেট : ১৮ জুন ২০২০, ১৭:৩৫

খুলনা কয়রায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে দিনের আলোতে ত্রাণের তিন হাজার টাকা করে বিতরণ করা অর্থ রাতে ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে। এভাবে টাকা নিয়ে বেসরকারি সংস্থা উত্তরণের ম্যনেজার ও তার সহযোগীরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। বিষয়টি জানতে পেরে উত্তরণ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে ত্রাণের টাকা আত্মসাতের ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণের জন্য বেসরকারি সংস্থা উত্তরণ কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি, মহারাজপুর ও কয়রা সদর ইউনিয়নে ৭৫০ পরিবারের তালিকা প্রস্তুত করে। প্রতিটি পরিবারে নগদ তিন হাজার টাকাসহ একটি কিট বক্স বিতরণ করে। উত্তরণের কয়রার ম্যানেজার মাসুদ ও তার সহযোগী বাশার ত্রাণ বিতরণের পর মঙ্গলবার রাতে ফের বাড়ি বাড়ি গিয়ে ১২ হাজার টাকা দেওয়ার কথা বলে তিন হাজার টাকা ফেরত নেন।

কালনা গ্রামের সালেহা খাতুন, নুরজাহান, আসমা, মহারাজপুর গ্রামের রুবেল, জামাল গাজী জানান, বিকালে টাকা দিয়ে সন্ধ্যার পর আবার ঘরে ঘরে এসে ম্যানেজার মাসুদ ও বাশার তিন হাজার টাকা ফেরত নেন। এ সময় মাসুদ ও বাশার জানান এই টাকা ফেরত দিলে কিছুদিন পর ১২ হাজার দেওয়া হবে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন উত্তরণের কয়রার ম্যানেজার মাসুদ আহসান। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, বাশার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এ কাজ করেছে বলে শুনেছি। এ ঘটনা জানার পর প্রধান কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ত্রাণ বিতরণ বন্ধ করা হয়েছে।

উত্তরণের সহকারী সমন্বয়কারী (প্রশাসন) শম্ভু চৌধুরী জানান, এ ধরনের অভিযোগ জানার পর বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির অভিযোগ করেন, আমার ইউনিয়নে উত্তরণের ম্যানেজার মাসুদ ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। এছাড়া তারা তালিকা করে একই পরিবারে স্বামী-স্ত্রীসহ সন্তানদের ত্রাণ দিয়েছেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম