করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল হায়দারের (৫২) মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালটির ডায়বেটোলজিস্ট ও অ্যান্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার সুফিয়ানের ছেলে। হাসপাতালে অপারেশন ইনচার্জ নাসির উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগে তিনি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান। রিপোর্টে তিনি কোভিড-১৯ পজিটিভ ফল আসে। এর পর তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার (১৭ জুন) রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর মিরপুরের বাসা থেকে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুরের পল্লবীতে ডা. রফিকুল হায়দার একাই থাকতেন বলে জানা গেছে।








