ময়মনসিংহের পিসিআর ল্যাবে অতিমাত্রায় করোনা পজিটিভ ফল, নমুনা পরীক্ষা স্থগিত

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১৭:৫৯আপডেট : ১৮ জুন ২০২০, ১৮:০১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল নমুনা পরীক্ষায় অতিমাত্রায় করোনা পজিটিভ ফল আসায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) ৫০ ভাগ নমুনা পরীক্ষার পর কারিগরি ত্রুটি দেখিয়ে ল্যাবের কার্যক্রম স্থগিত করা হয় বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি জানান, বুধবার (১৭ জুন) পিসিআর ল্যাবে ৬ ধাপে মোট ৫৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ৫০ শতাংশ অর্থ্যাৎ ২৮২টি নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে। যা কলেজের রিপোর্টিং কাজে নিয়োজিতদের মনে সন্দেহ তৈরি করে। ল্যাবের পিসিআর মেশিনে কারিগরি ত্রুটি অথবা কিটে সমস্যা থাকলে এ ধরনের ভুল রিপোর্ট আসতে পারে। তবে ল্যাবের নাকি কিটের সমস্যা তা নিরুপণের জন্য বুধবারের পরীক্ষার ফলাফল প্রকাশ না করে তা বন্ধ রাখা হয়েছে। ঢাকা থেকে নতুন কিট এনে আবারও এসব নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) নতুন কিট আসলে আগের নমুনাগুলোর পুনরায় পরীক্ষার পরই বলা যাবে কোথায় সমস্যা। দুই-একদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

এদিকে পিসিআর ল্যাবের ইনচার্জ ডা. সালমা আহমেদ জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে নতুন কিট আসলেই বুধবারের নমুনা পরীক্ষার পরই ফলাফল ঘোষণা করা হবে। তবে বুধবার যে রিপোর্ট এসেছিল তা অনাকাঙ্ক্ষিত ছিল। শুক্রবার (২০ জুন) থেকে পরীক্ষার পর নিয়মিতভাবেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম