ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইবি বন্ধ ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১১:৪৩

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইবি বন্ধ ঘোষণা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরের এ ঘটনায় একজন গুলিবিদ্ধ ও আরও ৫ জন আহত হয়। এ ঘটনায় আজ (শনিবার) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগ ও টেন্ডারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বশির নামে একজন গুলিবিদ্ধসহ ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময়
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোঁড়ে। এর আগে গত বৃহস্পতিবারও এই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ড গঠন ও ৪৪ কোটি টাকার টেন্ডারের ভাগ নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেদিনও একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছিল। এরপর শনিবার সকাল থেকেই ছাত্রলীগের দু’গ্রুপ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। বেলা ১টার দিকে উভয় গ্রুপ মিছিল শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দু’গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়েরও ঘটনা ঘটে। এতে বশির নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধসহ ৬জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোড়ে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও টেন্ডারকে কেন্দ্র করে আবারো ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সহসভাপতি মিজানুর রহমান মিজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দুই রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আহতদের ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম