বিচার‌কের পর জজ আদাল‌তের আরও দুই কর্মচারী ক‌রোনা প‌জি‌টিভ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৯ জুন ২০২০, ০৪:০৪আপডেট : ১৯ জুন ২০২০, ১৬:৫০

কুড়িগ্রাম

কুড়িগ্রামে ‌জেলা জজ আদাল‌তের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ক‌রোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই আদাল‌তের আরও দুই কর্মচারী ক‌রোনা প‌জি‌টিভ হিসেবে শনাক্ত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার (১৮ জুন) পাওয়া প্রতি‌বেদ‌নে তা‌রা ক‌রোনা প‌জিটিভ হিসেবে শনাক্ত হন।

সি‌ভিল সার্জন ডা. হা‌বিবুর রহমান ও জেলা জজ আদাল‌তের প্রশাস‌নিক কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গত ১৫ জুন জেলা জজ আদাল‌তের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) তৈয়ব আলী ক‌রোনা প‌টি‌টিভ হিসেবে শনাক্ত হন।

স্বাস্থ‌্য বিভাগ জানায়, বৃহ‌স্পতিবার পাওয়া প্রতি‌বেদ‌নে জেলায় নতুন ক‌রে আরও ৫ জন ক‌রোনা প‌জিটিভ হ‌য়ে‌ছেন। এ‌দের ম‌ধ্যে জজ আদাল‌তের দুই কর্মচারীসহ সদর উপ‌জেলায় তিন জন এবং না‌গেশ্বরী উপ‌জেলায় দু'জন রয়েছেন। এ‌ নি‌য়ে জেলায় মোট আক্রা‌ন্তের সংখ‌্যা দাঁড়া‌লো ১১৭ জ‌নে।

নতুন ক‌রে সংক্রমিত হওয়ায় আদাল‌তের কর্মচারী‌দের ম‌ধ্যে ক‌রোনা সংক্রমিত হওয়ার ভয় তৈ‌রি হ‌য়ে‌ছে ব‌লে সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে। 

কর্মচারীদের আত‌ঙ্কিত হওয়ার বিষয়‌টি স্বীকার ক‌রে আদাল‌তের প্রশাস‌নিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়‌টি উদ্বেগের হ‌লেও স্বাস্থ‌্য বিভা‌গের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

সি‌ভিল সার্জন ডা.হা‌বিবুর রহমান জানান, আদাল‌তের আরও দুই কর্মচারী ক‌রোনা প‌জি‌টিভ হিসেবে শনাক্ত হ‌লেও স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে আদাল‌তের কার্যক্রম চলমান রাখা যে‌তে পা‌রে। ত‌বে এ বিষ‌য়ে জেলা ও দায়রা জজ মহোদয়ের সঙ্গে পরামর্শ ক‌রে পরবর্তী ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম