লকডাউনে দায়িত্বরত দুই স্বেচ্ছাসেবক চোলাই মদসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২০, ০৯:৪৭আপডেট : ১৯ জুন ২০২০, ০৯:৪৭

আটক দুই ব্যক্তি রেডজোন ঘোষিত এলাকায় লকডাউন কার্যকরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত দুই ব্যক্তিকে চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেডজোন ঘোষিত সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে। দায়িত্বরত দুই সেচ্ছাসেবককে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, রাত সাড়ে  ৮টার দিকে তিনি প্রতিদিনের মতো গাড়িতে করে টহল দিচ্ছিলেন। সদর ইউনিয়নের টেকেনায়াদ্দা মসজিদের সামনের সড়কে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখে তিনি রিকশাটির গতিরোধ করেন। এসময় রিকশায় থাকা চার জনের মধ্যে দুই জন পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে স্থানীয় ২নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার হোসেনের ছেলে জয়নাল ও নজরুলের ছেলে নাদিমকে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লকডাউনে দায়িত্বরত কার্ডধারী সেচ্ছাসেবক বলে জানা গেছে।

এঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক