এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মে ২০২৪, ১৮:৩৩আপডেট : ১৯ মে ২০২৪, ১৮:৩৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘নেক্সট জেনারেশন এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সেমিনারের আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জে-টপ করপোরেশন লিমিটেড। বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান তোমোহিদি ইচিগুচি সেমিনারের উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তোমোহিদি ইচিগুচি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মাত্র দুই বছর পরে ১৯৭৩ সাল থেকে জাইকা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ১৯৮০ সালের পর এটি ৩০০ বিলিয়ন ইয়েন এ দেশে বিনিয়োগের মাধ্যেমে দেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হয়ে ওঠে। ঢাকা এমআরটি প্রকল্প, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ৩, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইত্যাদির নির্মাণে অবদান রেখেছে জাইকা। কৃষি খাত, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তির অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ক্রমাগত অর্থায়ন করে আসছে সংস্থাটি।’

সেমিনারে পরিবেশগত বিশুদ্ধকরণ ব্যবস্থাকে পোশাক শিল্পের জন্য নতুন প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয়, যাতে বর্জ্য পানিকে যথাযথ শোধনের মাধ্যমে পুনর্ব্যবহার করা যায় এবং সে অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিবেশ অধিদফতরের পরিচালক জিয়াউল হক। এতে আরও ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান। সেমিনারে স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিক, করপোরেট কর্মকর্তা, অ্যাসোসিয়েশনের সদস্য, বিজ্ঞানী, গবেষক এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও এআইইউবির ফ্যাকাল্টি সদস্যরা অংশগ্রহণ করেন।

/আরকে/
সম্পর্কিত
এআইইউবিতে বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনুধাবন বিষয়ে সেমিনার
রাষ্ট্রীয় নির্যাতনের অবসান, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই