করোনা: ৮০ দিনে নারায়ণগঞ্জে প্রাণ গেলো ১০০ জনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১৭:০২আপডেট : ১৯ জুন ২০২০, ১৭:০৮

করোনায় মৃত ব্যক্তির জানাজা (ফাইল ছবি) করোনার কারণে গত ৮০ দিনে নারায়ণগঞ্জে ১০০ জনের মৃত্যু হয়েছে। গত মার্চ মাসের ৩০ তারিখে বন্দরের এক নারীর মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে। মৃত্যুর দুই দিন পর করোনা আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। আর শুক্রবার (১৯ জুন) জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে মৃত্যুর সংখ্যা শতক পূরণ করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত মোট ৯৯ জনের মৃত্যুর তথ্য ছিল। এরপর সিটি করপোরেশনের হাজীগঞ্জ এমসার্কাস এলাকায় ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০০-তে।

সূত্র আরও জানায়, করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে প্রথম মৃত্যু ৩০ মার্চ হলেও তা স্বাস্থ্য বিভাগের তালিকায় এপ্রিলের শুরুতে অর্ন্তভুক্ত হয়। কারণ মৃত্যুর পর ২ এপ্রিল নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। সরকারি হিসাবে এর পর পুরো এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪২ জন। আর প্রথম মৃত্যুর ৩৩ দিনে মারা যান অর্ধশত মানুষ।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, মে মাসের ৪ তারিখে নারায়ণগঞ্জে নমুন সংগ্রহ করা হয় তিন হাজার ৫২৭ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হয় এক হাজার ৫৩ জনের। আর সুস্থ হয়ে ওঠেন ৪৮ জন, কিন্তু প্রাণ হারান ৫০ জন। পুরো মে মাসে জেলায় করোনায় মারা যান ৩৮ জন। দুই মাসের (এপ্রিল ও মে) ব্যবধানে মৃত্যু সংখ্যা দাঁড়ায় ৮০ জনে। তত দিনে এ জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয় দুই হাজার ৬৪৮, সুস্থ হয়ে ওঠেন ৭৬৬ জন। আর জুনের শুরু হতে ১৯ তারিখ সকাল পর্যন্ত ১৮ দিনের হিসাবে নারায়ণগঞ্জে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রথম মৃত্যুর পরে আজ ৮০তম দিনে করোনায় ১০০ জনের মৃত্যু হলো।

শুক্রবার পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৪৯৮ জনের। আর মোট শনাক্ত হয়েছেন চার হাজার ৪৯০ জন। হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৫০৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৮৬ জন।

 

ছবি: সাজ্জাদ হোসেন

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম