কুমিল্লায় নমুনা সংগ্রহকারী টিমের ওপর হামলার চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১৮:৪৪আপডেট : ১৯ জুন ২০২০, ১৮:৫০




কুমিল্লায় নমুনা সংগ্রহকারী টিমের ওপর হামলার চেষ্টা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী টিমের ওপর হামলার চেষ্টা হয়েছে। শুক্রবার (১৯ জুন) উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওরা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক মো. জাফর ইকবাল। তিনি জানান, ওই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, বিপুলাসার এলাকায় এক পজিটিভ রোগীর ১৮ দিন হয়ে গেছে। তাকে ১৪ দিন পরই সুস্থ ঘোষণা করার কথা। এমন অবস্থায় আমাদের নমুনা সংগ্রহকারী একটি টিম উপজেলার লক্ষণপুর থেকে নমুনা সংগ্রহ করে নাথেরপেটুয়ায় নমুনা সংগ্রহ করতে যাচ্ছিলো। সেখানে যাওয়ার সময় তাদের নির্দেশ দেই, যেহেতু ওই এলাকার সামনে দিয়ে যাচ্ছে, তারা যেন ওই রোগীকে সুস্থ ঘোষণা করার আগে একটা নমুনা সংগ্রহ করে নিয়ে আসে। কাদামাটির কারণে গাড়ি রোগীর বাড়ি পর্যন্ত যেতে পারেনি, তাই রোগীকে তার গ্রামের পাশেই একটি স্কুল মাঠে আসতে বলা হয়। রোগীকে মাস্ক, গ্লাভস পরে একা আসতে বলা হয়। তিনি সেভাবেই আসেন। তার নমুনা সংগ্রহের সময় স্থানীয় একদল লোক টিমকে ঘিরে ধরে। এ সময় তারা বলে কার পারমিশনে এখানে নমুনা সংগ্রহ করতে এসেছেন? ওই টিমে দু’জন মহিলা ডাক্তারও ছিল। লোকগুলো তাদের সঙ্গে বাজে ব্যবহার করে। দুই নারী চিকিৎসককে রক্ষার সময় স্বাস্থ্য সহকারীকে তারা মারতে চান।

পরবর্তীতে উপজেলা পরিষদ, প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় টিম সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসে।

তিনি আরও জানান, এই ঘটনায় চিকিৎসকরা আতঙ্কিত। স্থানীয়রা যেভাবে উত্তেজিত হয়েছে যে কোনও কিছুই হতে পারতো। এতে গ্রামে গিয়ে অনেকে নমুনা নিতে চাইবে না। তারা উপজেলায় আসলে সংক্রমণ বাড়বে। দোষীদের বিচারের দাবি জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম