ময়মনসিংহে করোনায় ২ জন, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২০ জুন ২০২০, ০১:৫৯আপডেট : ২০ জুন ২০২০, ০২:১০

করোনাভাইরাস ময়মনসিংহ সূর্যকান্ত (এসকে) হাসপাতালে করোনা পজিটিভ দুজন এবং উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম।

সিভিল সার্জন জানান, শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার সময় করোনা পজিটিভ হয়ে এসকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ত্রিশাল বয়লারের নাজমা আক্তার (২০) মারা যান। তাকে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থতায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর আগে শুক্রবার ভোরে এসকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নান্দাইল উপজেলার মোরসালিন (২০) নামে অপর এক যুবক মারা যান। তাকে চার দিন আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে করোনা উপসর্গ প্রচণ্ড জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার সকালে ময়মনসিংহ মহানগরীর কালীবাড়ি এলাকার জালাল উদ্দিনকে (৭৫) এসকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম