স্পিরিট পানে ১০ জনের মৃত্যুর ঘটনায় হোমিও দোকানি গ্রেফতার

হিলি প্রতিনিধি
২০ জুন ২০২০, ০৬:১৭ আপডেট : ২০ জুন ২০২০, ০৬:৪৬

রফিকুল ইসলাম দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় স্পিরিট বিক্রেতা হোমিও দোকানি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

রফিকুল বিরামপুর উপজেলার পূর্বজগন্নাথপুর (বকুলতলা) মহল্লার সিরাজুল ইসলামের ছেলে।

বিরামপুর থানা সূত্রে জানা গেছে, বিরামপুরে হোমিওপ্যাথিক দোকান থেকে স্পিরিট কিনে পান করে গত ২৬ ও ২৭ মে পৌরসভার বিভিন্ন মহল্লার ১০ জন মারা যায়। এ ঘটনায় গত ২৭ মে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রফিকুল পলাতক ছিলেন। শুক্রবার রাতে তার বাড়িতে আসার খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করে।

ওসি জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিল। তার  বিরুদ্ধে বিরামপুর ও ফুলবাড়ী থানায় দুটি মাদকের মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। 

আরও পড়ুন:

১০ জনের মৃত্যুর পর থেকে হোমিও দোকানিরা পলাতক

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত