র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুন ২০২০, ১৪:১৮আপডেট : ২০ জুন ২০২০, ১৪:১৯

বন্দুকযুদ্ধ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২৫ বছর বসয়ী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) ভোর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের জেলে পাড়া সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবক মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন,  সাগর পথে একটি মাদক চালান চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল  জেলে পাড়া সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় অভিযানে যায়। এময় সাগর থেকে চার থেকে পাঁচজন যুবক বেড়ি বাঁধে উঠে আসলে র‌্যাব সদস্যরা তাদের দাঁড়াতে বলে। ওই যুবকরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে অস্ত্রধারী যুবকরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেট থেকে একটি মোবাইল সেট পাওয়া গেছে।

এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে ব্যাগভর্তি এক লাখ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম