দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ৬৭ বস্তা সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুন ২০২০, ১৪:৩৮আপডেট : ২০ জুন ২০২০, ১৪:৩৯

চাল জব্দ সরকারের খাদ্য কর্মসূচির চাল খোলা বাজারের বিক্রির অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি গোডাউনে অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ জুন) রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এর আগে একই দিন সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট সংলগ্ন আকতার সওদাগরের দোকানে গিয়ে সাত বস্তা চাল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

মো. রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের খাদ্য কর্মসূচির চাল খোলা বাজারের বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় আকতার সওদাগরের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে খাদ্য অধিদফতর লেখা সাত বস্তা চাল উদ্ধার করি। অভিযানকালে দোকানী আমাদের জানিয়েছে ৪০ টাকা কেজি দরে ১০ বস্তা চাল কিনে তিনি ৪২ টাকা ধরে বিক্রি করছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে  হাটহাজারী  পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স লোকমানিয়া স্টোরের গুদামে অভিযান চালিয়ে আরও ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. ইউসুফ নিয়মনুযায়ী সুবিধা ভোগীদের কাছে বিক্রি না করে লোকমানিয়া স্টোর ও আক্তার সওদাগরের দোকানের কাছে চালগুলো বিক্রি করে। এই বিষয়ে জানতে চাইলে ডিলার ইউসুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ কেটে দেন। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম