দিনাজপুরে বাস ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ: নিহত এক, আহত ৫

দিনাজপুর প্রতিনিধি
২০ জুন ২০২০, ১৮:৩৭আপডেট : ২০ জুন ২০২০, ১৮:৪১

দিনাজপুরে বাস ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ: নিহত এক, আহত ৫

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩০) নামে একজন বাসের সহকারী নিহত হয়েছেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা একটি প্রাইভেট কার বাসটিকে ধাক্কা দেয়। এতে তিনটি পরিবহনই দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সদর উপজেলার উত্তর গোবিন্দপুর ডাঙ্গাপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেহফুজ তানজির জানান, সকালে অনিন্দ্য পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ড-০৪-০৩৯৫) রংপুর যাচ্ছিল এবং বীরগঞ্জ থেকে ভুট্টা বোঝাই করে একটি ট্রাক (ঢাকা-ট-১৬-৭৭৬৭) দিনাজপুরের আসছিল। নশিপুর জামতলী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের পেছন দিক থেকে আসা অপর একটি প্রাইভেট কার (ঢাকা-ক-১১-১৪৪৪) ব্রেক চাপতে ব্যর্থ হয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনটি পরিবহনই দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনার পর দিনাজপুর-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাস ও ট্রাকের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে নিয়ে যাওয়ার পর আব্দুস সালামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল শুরু হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম