আম বোঝাই পিকআপ উল্টে মালিকের ছেলে নিহত, চালক আহত

বরিশাল প্রতিনিধি
২১ জুন ২০২০, ০১:১৮আপডেট : ২১ জুন ২০২০, ০১:২১

আম বোঝাই পিকআপ উল্টে মালিকের ছেলে নিহত, চালক আহত

আম বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই পিকআপটির মালিকের ছেলে নিহত ও এর চালক গুরুতর আহত হয়েছেন। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার এলাকায় শনিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুজন বেপারী (২৫)। তার বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামে। তার বাবা ও পিকআপের মালিকের নাম ইয়াসিন বেপারী। সুজন পিকআপটিতে হেলপারের দায়িত্ব পালন করছিলেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত চালক হেলাল মন্ডলকে (৪০) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজনের মরদেহ মেডিক্যালের লাশ ঘরে রাখা হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, রংপুর থেকে শুক্রবার রাত তিনটার দিকে আম নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয় পিকআপটি। শনিবার বিকেলে গৌরনদী উপজেলার পূর্ব বেজহার এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে হেলপার এবং চালক গাড়ির মধ্যেই আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গাড়ির ভেতর আটকে থাকা হেলপারের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম