ডা. রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০২০, ১৯:২৯আপডেট : ২১ জুন ২০২০, ১৯:৩০

ঝিনাইদহে ডা. রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ এবং হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় বক্তারা ডা. আব্দুর রকিব খান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, চিকিৎসক সুরক্ষা আইন এবং হত্যা সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে ডা. রকিবের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৫ জুন খুলনা বিএমএর আজীবন সদস্য বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খান (৫৯) তার হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তাকে চিকিৎসা নেওয়া রোগীর স্বজনরা কৌশলে বাইরে ডেকে মারধর করেন। পরে ক্লিনিকের স্টাফরা তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৬ জুন দুপুরে দ্রুত তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম