বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশি যুবককে উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২১ জুন ২০২০, ২৩:৫৩আপডেট : ২১ জুন ২০২০, ২৩:৫৬

বেনাপোল পুটখালী সীমান্ত ফাঁড়ি

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে রবিবার (২১ জুন) দুপুরে রাজু মিয়া (২৫) নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। উদ্ধারের পর তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যুবকের স্বীকারোক্তি অনুযায়ী বিজিবি জানায়, রাজু অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তার ওপর নির্যাতন করে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। আহত যুবক শার্শা থানার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পাড়ে এক যুবক পড়ে আছে। পরে বিজিবির একটি টহল দল নিয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সে জানায়, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। এ জন্য তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম