১৫ মণ বিষযুক্ত মাছ জব্দ

খুলনা প্রতিনিধি
২২ জুন ২০২০, ০২:১০আপডেট : ২২ জুন ২০২০, ০২:১০

১৫ মণ বিষযুক্ত মাছ জব্দ

খুলনার রূপসা সেতু এলাকায় অভিযান পরিচালনা করে বিষযুক্ত ১৫ মণ মাছ জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। এসময় জেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মাছ সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে ধরার পর খুলনা আনা হচ্ছিলো।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, বিভিন্ন সময়ে সুন্দরনের ছোট ছোট খালে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন চলছে। কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে অধিক মুনাফার আশায় সুন্দরবনের বিভিন্ন খালে অবৈধভাবে বিষ প্রয়োগ করে চিংড়ির (গলদা, বাগদা, হরিনা, চাকা) রেণু, মা চিংড়ি, পারসে, ভেটকী, দাতিনা, পায়রা, কাইন মাগুর জাবা মাছের পোনা ইত্যাদি ধ্বংস করছে। ওই মাছ ধরার পর বিক্রির জন্য দাকোপ থানার কালাবগী, নলিয়ানসহ বিভিন্ন এলাকা থেকে খুলনায় আনা হচ্ছে। এমন কিছু মাছ খুলনায় আনার পথে রবিবার অভিযান চালিয়ে জব্দ করা হয়। রূপসা সেতুর নিচে অভিযান পরিচালনা করে এ ধরনের বিষযুক্ত ১৫ মণ মাছ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম