রাস্তা হয় না সংস্কার, ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি
২২ জুন ২০২০, ০৪:১২আপডেট : ২২ জুন ২০২০, ১৯:৩৩

সরিষাবাড়ীর একটি রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ।



রাস্তাটি আগে থেকেই ছিল ভাঙাচোড়া, আর বর্ষাকালে কাদায় হাঁটাচলা দায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ রাস্তা সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় এবার তাতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
রবিবার (২১ জুন) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর পুকুর পাড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক মানুষ।
প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের শতবর্ষী ডোয়াইল বাজার হতে বেপারীপাড়া বাজার পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী। এমন বেহালদশায় পড়া সড়ক সংস্কারের জন্য নানা জায়গায় ধর্ণা দিয়েও কোনও কাজ হচ্ছে না। এই সড়ক উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এলাকার রোগী, গর্ভবতী নারীসহ সব পেশাজীবী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সরিষাবাড়ীতে রাস্তায় ধানের চারা রোপণের পর রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, শিগগিরই যদি এ রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, সমাজ সেবক বেলায়েত হোসেন, নারীদের পক্ষ থেকে কল্পনা বেগম, নার্গিস বেগম, বিউটি বেগমসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয়ে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন রতন বলেন, রাস্তাটি জনসাধারণের চলাচলের অযোগ্য হওয়ায় রবিবার বিকালে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী