টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

গাজীপুর প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১৭:৫০আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:০৭

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১ টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০)। নিহত জাহাঙ্গীর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১টি গুলি, তিনটি খালি কার্তুজ ও এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। পরে সেখানে রাত দেড়টার দিকে অভিযানে গেলে অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় কয়েকজন মাদক কারবারি দৌড়ে পালিয়ে গেলেও জাহাঙ্গীর হোসেন পিংকু গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে এ ঘটনায় নিজেদের এক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছেন র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান।

তিনি আরও জানান, নিহত জাহাঙ্গীর হোসেন পিংকু ঢাকার বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম