সিরাজগঞ্জে নেসকোর ‘ভুতুড়ে গড় বিল’ খতিয়ে দেখার নির্দেশ এমপির

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১৮:৩৪আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:৪৮

ভুতুড়ে বিল দিয়ে গ্রাহক হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে মাসিক সভায় নির্দেশ দেওয়া হয়
সিরাজগঞ্জে নেসকোর ‘ভুতুড়ে গড় বিল’র বিপরীতে গ্রাহক হয়রানি নিয়ে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি ডা. প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা মাসিক উন্নয়ন ও করোনা নিয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য হাবিবে মিল্লাত বলেন, চলমান করোনা পরিস্থিতির শুরুর দিকেই লকডাউনের কারণে সাধারণ মানুষের আয়-রোজগার কমে গেছে। বর্তমানে করোনাসহ বিভিন্ন সমস্যার বিরুদ্ধে লড়ছে সাধারণ মানুষ। এ অবস্থায় ‘ভুতুড়ে গড় বিল’ দিয়ে নেসকো যেনো গ্রাহকদের হয়রানি না করে। এসময় বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জের নেসকো কার্যালয় প্রসঙ্গত, চলমান করোনার শুরুতেই সিরাজগঞ্জে নেসকোর প্রি-পেইড বিদ্যুতের ভেন্ডিং স্টেশনের ছয়টি বুথই বিকল থাকায় ভেন্ডিং স্টেশন থেকে সরাসরি বিদ্যুত কিনতে পারেননি ১৫ হাজার গ্রাহক। অনেকেই এসময় নিজ খরচে ডিজিটাল মিটার কিনতে বাধ্য হন। কেউ কেউ নেসকোর পরামর্শে মিটার ডাইরেক্ট করে নিয়ে বিদ্যুৎ ব্যবহার করেন। করোনা পরিস্থিতিতে গত বছরের বিদ্যুৎ ব্যবহারের রেকর্ড দেখে প্রায় ৩ মাস পর গ্রাহকের গড় বিল করে নেসকো। গত বছর ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট চালু থাকলেও এ বছর করোনার সময়ে অধিকাংশই বন্ধ। এরপরেও নেসকো গড়বিলের নামে অতিরিক্ত টাকার ভুতুড়ে বিল চাপিয়ে দিচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। আয়-রোজগার না থাকায় বিলের বকেয়া বোঝা পরিশোধ নিয়ে হতাশায় রয়েছেন জেলা শহরের সাড়ে প্রায় পাঁচ হাজার গ্রাহক।

আরও পড়ুন:
নেসকোর গড়বিলের চাপে দিশেহারা সিরাজগঞ্জের গ্রাহকরা 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম