করোনার কারণে হয়নি রথযাত্রা, মন্দির লকডাউন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জুন ২০২০, ২০:২৬আপডেট : ২৩ জুন ২০২০, ২০:৩৪

মন্দির লকডাউন

দেশব্যাপী করোনাভাইরাসের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। পাশাপাশি রথযাত্রার আয়োজক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়াস্থ আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরও লকডাউন ঘোষণা করা হয়েছে। রথযাত্রার আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হলেও মন্দিরের ভেতরে ভক্তরা নাম মাত্র আনুষ্ঠানিকতা ও প্রার্থনার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথ টেনে নিয়ম রক্ষা করছেন।

এ ব্যাপারে শহরের মধ্যপাড়াস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাধামাধব মন্দিরের অধ্যক্ষ প্রবীর দাস ব্রহ্মচারী জানান, কোভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত ও স্থবির হয়ে পড়েছে। করোনার ছোবলে যারা অকালে প্রয়াত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি অকৃত্রিম সমবেদনা জানাচ্ছি। বিশ্বজুড়ে সকলের কল্যাণের জন্য শ্রীশ্রী জগন্নাথ দেবের নিকট আকুল প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, ইসকন জিবিসি মন্ডলীর সিদ্ধান্ত অনুসারে দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সকল কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। যার কারণে এ বছর আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। বাইরের ভক্তদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র নিয়মিত মন্দিরে থাকা কয়েকজন ভক্ত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন। আগামী পহেলা জুলাই অনাড়ম্বর পরিবেশে মন্দিরভিত্তিক উল্টোরথযাত্রার আনুষ্ঠানিকতা পালন করা হবে।

উল্লেখ্য, প্রতিবছর রথযাত্রা উপলক্ষে বিকেল ৫টার দিকে শহরের মধ্যপাড়া থেকে লাখো ভক্ত জনতার অংশগ্রহণে রথযাত্রা র‍্যালি বের হতো। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ীতে এসে শেষ হতো। তবে এবছর এই আনুষ্ঠানিকতা করোনাভাইরাসে সৃষ্ট মহামারির কারণে বন্ধ রাখা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত