হাতিয়ার চেয়ারম্যানঘাট বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩

নোয়াখালী প্রতিনিধি
২৩ জুন ২০২০, ২১:৪০আপডেট : ২৩ জুন ২০২০, ২৩:৩৪

আগুনে বাজারের ১৬টির মতো দোকান পুড়ে যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট বাজারে তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন মারা গেছেন। দগ্ধ হাতিয়া বাজার গরুর হাটের সভাপতি খালেদ হাসান (৫৫) মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। এর আগে আগুনে চেয়ারম্যানঘাটের তেল ব্যবসায়ী মহিবুল ইসলাম নিপু (৩৬) ও তার দোকানের সহকারী মো. রহমত উল্যাহর (৩২) মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে।

ব্যবসায়ীদের দাবি, সোমবার (২২ জুন) রাতের এ দুর্ঘটনায় বাজারের অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

নিহত নিপুর বাড়ি চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। রহমত উল্যাহর বাড়ি দরবেশের বাজারে এবং খালেদ আলী বাজারের বাসিন্দা।

চেয়ারম্যানঘাট বাজারের সভাপতি মো. জামশেদ জানান, রাত ১০টায় বাজারের মহিবুল ইসলাম নিপুর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে তেল দোকান, ১০টি মুদি দোকান, কাপড় দোকান, ওষুধের দোকান, মোবাইল ফোনের দোকান, ইলেকট্রনিক ও চা দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে মহিবুল ইসলাম নিপু ও মো. রহমত উল্যাহ দগ্ধ হয়ে মারা যান এবং খালেদ হাসান দগ্ধ হন। দগ্ধ খালেদ হাসানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আগুনে মালামাল ও নগদ টাকা পুড়ে প্রায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. নূরনবী জানান, খবর পেয়ে সুবর্ণচরের দুটি ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটিসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম