করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আহম্মদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুন ২০২০, ০০:৪৯আপডেট : ২৪ জুন ২০২০, ০০:৫৪

সৈয়দ আহম্মদ

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আহম্মদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট ও হার্টের অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সংগঠনটির সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী এ তথ্য জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, শ্বাসকষ্ট বেড়ে গেলে সোমবার রাতে সৈয়দ আহম্মদ সাহেবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। বাদ আসর আগ্রাবাদ মিস্ত্রী পাড়াস্থ লাল মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাইশ মহল্লা চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হবে।
হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিকে সৈয়দ আহম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আহম্মদ একজন সদা হাস্যোজ্জ্বল ও দল অন্তঃপ্রাণ ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। দলের প্রতিটি কর্মসূচিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম মহানগর বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তার ভূমিকা ছিল অপরিসীম। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা সহজে পূরণ হওয়ার নয়। কর্মগুণেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা সৈয়দ আহম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

/টিএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের