চলন্ত মোটরসাইকেলে ওপর পড়লো গাছ, প্রাণ গেলো দুই কিশোরের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুন ২০২০, ০৪:০৩আপডেট : ২৪ জুন ২০২০, ০৪:১০

নিহত পলাশ ও মঞ্জু মিয়া

রাস্তা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। তার সঙ্গে আরোহী ছিলেন আরও দুই কিশোর। সামনে যে গাছকাটা হচ্ছিল তা খেয়ালও করেননি তারা নিষেধও করেনি কেউ। গাছটি পড়ার মুহূর্তেই তাদের মোটরসাইকেল এসে পড়ে সেখানে। মাথার ওপরে গাছের চাপায় ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর যুবক, যিনি নিহত একজনের আপন ভাই।

মঙ্গলবার সকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পান্নাডর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে পলাশ মিয়া-(১৮) ও একই এলাকার লস্কর মিয়ার ছেলে মঞ্জু মিয়া-(১৮)। এ সময় ধরমন্ডল গ্রামের গিয়াস উদ্দিন-(২৭) নামে অপর এক যুবক আহত হন। আহত গিয়াস উদ্দিন নিহত পলাশ মিয়ার বড় ভাই।

স্থানীয় সূত্র ও নিহতদের পরিবারের লোকজন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ধরমন্ডল থেকে তিনজন মোটরসাইকেল যোগে লাখাই উপজেলায় যাওয়ার পথে উপজেলার পান্নাডর এলাকায় ঠিকাদারের লোকজন রাস্তার পাশের সরকারি গাছ কাটার সময় একটি গাছ তাদের ওপর পড়ে যায় । এ সময় ঘটনাস্থলেই পলাশ মিয়া ও মঞ্জু মিয়া মারা যান। আহত হন গিয়াস উদ্দিন। আহত গিয়াস উদ্দিনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। 

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের নিহত দুই যুবকের লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম