পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুন ২০২০, ১৮:৩৫আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:১১

বন্দুকযুদ্ধ

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বারুণীঘাটা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাসেলের বিরুদ্ধে থানায়  ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অন্তত সাতটি মামলা দায়ের আছে বলে তিনি জানান। তার বাসা নগরীর পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকায়।

ওসি মঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে আরও বলেন, বারুণী স্নানঘাটে একদল ডাকাত অবস্থান করছে—গোপনে এ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে আহত দুই জনকে গ্রেফতার করা হয়। পরে দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ইয়াছিন (২৪) নামে গ্রেফতার অপরজন রাসেলের সহযোগী ছিলেন বলে আমাদের জানিয়েছেন। ইয়াছিন পুলিশ পাহারায় চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম