কালিহাতীতে বাসচাপায় নানি-নাতনি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জুন ২০২০, ১৮:৩৫আপডেট : ২৪ জুন ২০২০, ২০:৫৪

কালিহাতীতে বাসচাপায় নানি-নাতনি নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক বৃদ্ধা ও তার নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন জেলার ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী উমেছা বেগম (৬০) ও তার নাতনি মরিয়ম আক্তার (২০)।

ওসি কামাল হোসেন বলেন, ‘দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী উমেছা বেগম ও তার নাতনি মরিয়ম আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম