বাগেরহাটে করোনায় সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
২৪ জুন ২০২০, ২০:১৫আপডেট : ২৪ জুন ২০২০, ২০:১৭

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উপেন্দ্রনাথ পালের (৭৬) মৃত্য হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২২ জুন) ডা. উপেন্দ্রনাথ পাল ফকিরহাটে তার গ্রামের বাড়িতে অসুস্থ হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা উপসর্গ থাকায় ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীরে করোনা পজিটিভের রিপোর্ট দেওয়া হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় মহাশ্মশানে তার  শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ডা. উপেন্দ্রনাথ পাল ১৯৭৩ থেকে ৭৯ সাল পর্যন্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তার বাড়ি ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১৭ ও ২১ জুন সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে অবরুদ্ধ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এর মধ্যে ৩০জন সুস্থ হয়েছেন। ৩ জন মারা গেছেন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১০জন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম