৩ কর্মকর্তার করোনা শনাক্ত, রংপুরে ব্যাংক লকডাউন

রংপুর প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৪:৩৭আপডেট : ২৫ জুন ২০২০, ১৪:৩৮

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রংপুর শাখা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রংপুর শাখা লকডাউন করা হয়েছে। তিন কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ায় এবং সাত কর্মকর্তা ও কর্মচারী করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকটি লকডাউন ঘোষণা করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার।

করোনা আক্রান্ত তিন কর্মকর্তা হলেন– সিনিয়র অফিসার জাবের হোসেন, জুনিয়র অফিসার এরফান উদ্দিন ও ইউসুফ আলী। এছাড়া উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন– জুনিয়র অফিসার আব্দুল আউয়াল, আনোয়ার হোসেন, মোস্তাফিজার রহমান রনি ও পিয়ন জামাল উদ্দিনসহ আরও তিন কর্মকর্তা।

সিভিল সার্জন জানান, অসুস্থ সাত কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা সবাই অসুস্থ এমনি অবস্থায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা চরম ঝুকিপূর্ণ হওয়ায় ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপক শীষ মোহাম্মদ আবু হানিফা বলেন, ‘সিভিল সার্জন ও সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের লোকজন এসে ব্যাংক লকডাউন করে লালপতাকা উড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘তাদের তিন কর্মকর্তা করোনা পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়েছে।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির একজন কর্মকর্তা জানান, দুদিন আগে তিন কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ার পরেও ব্যাংকটি চালু রাখায় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। সাত কর্মকর্তা-কর্মচারী করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ায় তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হলেও ব্যাংকটি লকডাউন জরুরি ছিল। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হলেও দুদিন পর তারা পদক্ষেপ নিলো। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম