রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৬:২৪আপডেট : ২৫ জুন ২০২০, ১৬:২৫

ট্রেনে কাটা

রাজধানীর বিমানবন্দর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক ঘটনায় রেলে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আল আমিন হোসেন (১৯), বাড়ি কুড়িগ্রামে। উত্তরা এলাকায় দিনমজুরের কাজ করতেন তিনি। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমান বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় দুজন পুরুষ ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের একজনের বয়স আনুমানিক ৪০, অপর জনের বয়স ২৫। অপরদিকে খিলক্ষেত এলাকায় বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আলামিন (১৯) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসআই আমিনুল ইসলাম বলেন, 'তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

/এআইবি/আরজে/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম