ব্লাকমেইলের ঘটনা জানলেন এসপি, চার দুর্বৃত্ত গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জুন ২০২০, ০৩:১৭ আপডেট : ২৬ জুন ২০২০, ০৩:২২

গ্রেফতার চার যুবক

ঝিনাইদহে ব্লাকমেইলের শিকার হওয়ায় উপায় না পেয়ে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সোজা পুলিশ সুপারের কাছে গিয়ে নালিশ করেন এক গৃহবধূ। ঘটনা শুনে গোয়েন্দা পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার  মো. হাসানুজ্জামান। সন্ধ্যার মধ্যেই ধরা পড়ে চার দুর্বৃত্ত।

গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ শহরের মহিষাকুণ্ডু গ্রামের সানি মুন্সী (২৩), শাওন হোসেন (২৪), মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়া এলাকার সোহান হোসেন (২৫)। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের এক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার এক সহযোগী। বাড়িতে তখন ওই গৃহবধূ একা ছিলেন। ঠিক এসময় ওই চার যুবক বাড়ির ভেতর ঢুকে গৃহবধূ ও সবজি দিতে আসা যুবককে মারধর করে। পরে তাদের আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে। এরপর কয়েকদিন ধরে তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে আসছিল।

এসপি আরও জানান, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ভুক্তভোগী ওই নারী তার কাছে (এসপি) এসে বিষয়টি খুলে বললে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশ বিকাল থেকে সন্ধা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন।

এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ