সন্দ্বীপে করোনা আক্রান্ত পরিবারকে নাজেহালের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুন ২০২০, ০৩:৩০আপডেট : ২৬ জুন ২০২০, ০৩:৩২

১৪ দিনের জন্য বাড়ি লকডাউন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত একটি পরিবার ও তাদের আত্মীয় স্বজনদের নাজেহাল করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসার পর আত্মীয় স্বজনদের মাধ্যমে নিত্যপণ্য, কাঁচাবাজার ও ওষুধ সংগ্রহ করছিলেন। কিন্তু স্থানীয় কিছু মানুষ খাবার, কাঁচাবাজার ও ওষুধ আনতে বাধা দিচ্ছে। এমনকি কেউ যদি আমাদের জন্য কিছু সরবরাহ করে তাদের মারধর করার হুমকিও দিচ্ছে।

তবে এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযোগ পেলে এ বিষয়ে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।  

জানা গেছে, সাতঘরিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের হরিবলি’র বাড়ির নিমাই সাহা সাধারণ ছুটি বাতিল করার পর সম্প্রতি ব্যবসায়িক প্রয়োজনে রাজশাহী যান। রাজশাহী থেকে সন্দ্বীপে ফিরে আসার পর তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর পুরো পরিবার কভিড-১৯ পরীক্ষা করলে ২১ জুন রাতে ওই পরিবারের ৭ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবর দেয় প্রশাসন। এরপর ২২ জুন প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িটি সম্পূর্ণভাবে লকডাউন করে দেওয়া হয়। হরিবলি’র বাড়িতে ১১টি পরিবার বসবাস করে। লকডাউন ঘোষণার পর এসব পরিবার তাদের আত্মীয় স্বজন, পরিচিতজনদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে চাইলে বাধার মুখে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে লকডাউনে থাকা বাসিন্দাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও স্থানীয় প্রভাবশালীদের বাধার মুখে নিত্যপণ্য ও জরুররি ওষুধ সংগ্রহ করতে পারছে না ভুক্তভোগীরা। 

হরিবলি’র বাড়ির বাসিন্দা শিক্ষক বিকাশ সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রশাসনিক নির্দেশে আমরা সম্পূর্ণ লকডাউনে রয়েছি। কিন্তু ১১টি পরিবারের জন্য নিত্যপণ্য ও জরুরি ওষুধ সংগ্রহে বাধার সম্মুখীন হচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও স্থানীয় কিছু মানুষের অমানবিক আচরণে আক্রান্ত ও প্রতিবেশীরা কঠিন সময় পার করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা বলেন, করোনাভাইরাস আক্রান্ত হওয়া অপরাধ নয়। তবে আক্রান্তদের সরকারি নির্দেশনায় লকডাউনে থাকতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলার পরও কেউ যদি আক্রান্ত পরিবার ও তাদের প্রতিবেশীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আমরা প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা আক্রান্ত হওয়ার কারণে বাড়িটি লকডাউন করা হয়েছে। কিন্তু, আক্রান্ত ও তাদের আত্মীয় স্বজনদের নাজেহাল করার বিষয়টি আমরা অবগত নই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগও আসেনি। কেউ যদি আক্রান্তদের নিত্যপণ্য সংগ্রহে বাধা বা তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তবে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবো।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
রাজধানীতে কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
রাজধানীতে কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়