নৈশপ্রহরী খুন ও তিন ডাকাত নিহতের ঘটনায় দুই মামলা

ফেনী প্রতিনিধি
২৬ জুন ২০২০, ১০:২৪ আপডেট : ২৬ জুন ২০২০, ১০:২৪

নৈশপ্রহরীকে খুন ও তিন ডাকাত নিহতের ঘটনায় দুই মামলা ফেনীর দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা ও ডাকাতি এবং পরে পুলিশের গুলিতে তিন ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে দাগনভূঞা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে এই মামলা দায়ের হয়েছে।  

ডাকাত সন্দেহে গ্রেফতার পটুয়াখালী জেলার দুলাল পেড়াসহ (৪৫) বেশ কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার।

তিনি জানান, গোলাগুলিতে নিহত তিন ডাকাত বরগুনা জেলার আমতলী থানার দুলাল মাতব্বর (৪৫), বাবুল মোল্লা (৪০) ও নওগাঁ জেলার মো. বিদ্যুৎ (৩২) এর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গ্রেফতারকৃত দুলাল পেড়াকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারে শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তুলছিল ডাকাতরা। এসময় নৈশপ্রহরী আবদুল মান্নান ডাকাত দলকে দেখে চিৎকার শুরু করেন। এ কারণে ডাকাতরা তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেওয়াসহ পুলিশকে খবর দেন। এ সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া করে। পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছোড়ে, ডাকাতরাও গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয় তিন ডাকাত নিহত হয়। পুলিশ একজনকে গ্রেফতার করে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি ছোরা, তালা কাটার যন্ত্র সহ ডাকাতির সরঞ্জাম, ডাকাতি করা মালামাল ভর্তি ট্রাক উদ্ধার করা হয়।

স্থানীয় মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লা আর মামুন জানান, নিহত নৈশপ্রহরী আবদুল মান্নানের তিন মেয়ে রয়েছে। বড় মেয়ে নুসরাত সুলতানা রিয়া দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে, মেঝ মেয়ে সাবিনা ইয়াছমিন প্রিয়া দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ও ছোট মেয়ে সানজিদা ইয়াছমিন প্রেমা জমিরিয়া সোলতানিয়া ইসালামীয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ছে। বাবাকে হারিয়ে শিশুগুলো অসহায় হয়ে পড়েছে।

আরও পড়ুন- নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের গুলিতে তিন ডাকাত নিহত 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক