নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের গুলিতে তিন ডাকাত নিহত

ফেনী প্রতিনিধি
২৫ জুন ২০২০, ০৯:৫৬আপডেট : ২৫ জুন ২০২০, ১০:২৭

নোয়াখালী ফেনীর দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পরে পুলিশের সঙ্গে এই ডাকাত দলের গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়। এছাড়া এক ডাকাতকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকেরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি ছোরাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।  

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। নৈশপ্রহরীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নূর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান ডাকাত দলকে দেখে চিৎকার শুরু করেন। এ কারণে ডাকাতরা তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেওয়াসহ পুলিশকে খবর দেয়। এ সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া করে।  

পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছোড়ে, ডাকাতরাও গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয় তিন জন। তাদের উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেও মারা যায়। এই ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আয়নাঘরের প্রমাণ নষ্টের অভিযোগ, জড়িতদের বিচার হবে: চিফ প্রসিকিউটর
আয়নাঘরের প্রমাণ নষ্টের অভিযোগ, জড়িতদের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে পেন্টাগন
ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে পেন্টাগন
গার্লফ্রেন্ডস ডে আজ
গার্লফ্রেন্ডস ডে আজ
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ