জলাবদ্ধতা বাড়াচ্ছে প্লাস্টিকের কাপ

হিলি প্রতিনিধি
২৬ জুন ২০২০, ১৭:৪৭আপডেট : ২৬ জুন ২০২০, ১৭:৫৭

জলাবদ্ধতা বাড়াচ্ছে প্লাস্টিকের কাপ

করোনা সংক্রমণে আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। তাই রেস্টুরেন্টে চা খেতে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপের প্রতি আগ্রহ বাড়ছে। ফলে এই কাপের ব্যবহারও বাড়ছে। প্রতিদিন এসব দোকানে ব্যবহৃত হাজার হাজার কাপ চলে যাচ্ছে ড্রেন ও জলাশয়ে। যার কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার, দূষিত হচ্ছে পরিবেশ।

হিলি বাজারে প্লাস্টিকের কাপে চা পানরত সিদ্দিক হোসেন ও শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, করোনা ভাইরাসের কারণে একজনের জিনিস আরেকজন ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ। তাই নিজেকে সুরক্ষিত রাখতে প্লাস্টিকের চায়ের কাপে চা পান করতেই আমরা আগ্রহী।

জলাবদ্ধতা বাড়াচ্ছে প্লাস্টিকের কাপ

হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের চা দোকানি আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'আগে আমরা গ্রাহককে কাঁচের কাপে চা দিতাম। কিন্তু কিছুদিন ধরে যখন থেকে করোনা শুরু হয়েছে, তখন থেকে ক্রেতারা আর কেউ কাঁচের কাপে চা খেতে চান না। যার কারণে আমরাও প্লাস্টিকের ওয়ান টাইম কাপ ব্যবহার করছি।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, 'শহরের বিভিন্ন স্থানে প্লাস্টিকের ওয়ান টাইম কাপসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী ফেলার কারণে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি এসব বিভিন্ন ড্রেনে পড়ে জমাট হয়ে থাকে। এর কারণে ড্রেনগুলো দিয়ে সঠিকভাবে পানি নামতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই শুধু প্লাস্টিকের কাপ নয়, প্লাস্টিকের যেকোনও পণ্যই যেন যত্রতত্র না ফেলা হয় এবিষয়ে জনসাধারনের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম