নারায়ণগঞ্জে করোনায় নতুন করে একজনের মৃত্যু, শনাক্ত ১৩৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২০, ২১:২১আপডেট : ২৬ জুন ২০২০, ২১:২১

করোনাভাইরাস নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের (৪৮) মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট ১১০ জনের মৃত্যু হলো। শুক্রবার (২৬ জুন) জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৭২ জন এবং সদরে শনাক্ত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৯২৫ জনে।

জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক ৭১৬ জন, সদর উপজেলায় এক হাজার ১৭১ জন, বন্দর উপজেলায় ১৬৯ জন, আড়াইহাজারে ৪৬৬ জন, সোনারগাঁয়ে ৪৩৬ জন এবং রূপগঞ্জে ৯৬৭ জন।

জেলার সিটি করপোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬০ জন, সদরে ২২ জন, বন্দরে তিন জন, রূপগঞ্জে ৮ জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে চার জন।

ওয়েবসাইটে জানানো হয়, এ জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৩ জনের। এ পর্যন্ত জেলায় মোট ২৩ হাজার ৬৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম