করোনায় চাচার মৃত্যু, খবর পেয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

খুলনা প্রতিনিধি
২৭ জুন ২০২০, ১৪:৫৭আপডেট : ২৭ জুন ২০২০, ১৪:৫৮

শেখ শহীদ আলী করোনা পজিটিভ চাচার মৃত্যুর খবর পেয়ে দিনাজপুর থেকে খুলনায় ফেরার পথে দুর্ঘটনায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শেখ শহীদ আলী (৩৫) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম- আহ্বাবায়ক। শনিবার (২৭ জুন) ভোরে খুলনায় আসার পথে পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমের ব্যবসা করার উদ্দেশ্যে ভাড়ার পিকআপ নিয়ে শহীদ আলী দিনাজপুর যান। এরইমধ্যে শুক্রবার করোনা আক্রান্ত অবস্থায় তার চাচার মৃত্যু হয়। এ খবর শুনে দিনাজপুর থেকে খুলনায় উদ্দেশে রওনা দেন পলাশ। রাস্তায় ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক বেঁচে গেলেও শহীদ আলী ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, মরদেহ আনতে শহীদ আলীর বড় বোন ঈশ্বরদীর উদ্দেশে রওনা দিয়েছেন।

মরহুমের ছোট ভাই শেখ সোহেল আহমেদ জানান, মৃত্যুকালে পলাশ আড়াই বছর ও সাত বছরের দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা শেরে বাংলানগর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি তার ভাইয়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। পলাশের মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম