খেলার কথা বলে অপহরণ, মুক্তিপণ না পাওয়ায় খুন করে গুম

শরীয়তপুর প্রতিনিধি
২৭ জুন ২০২০, ১৬:৫৪আপডেট : ২৭ জুন ২০২০, ১৬:৫৪

শাকিল মাদবর শরীয়তপুরের জাজিরায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অষ্টম শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে একটি গ্যাং এর বিরুদ্ধে। নিহত শাকিল মাদবর (১৫) জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের সালাম মাদবরের ছেলে। এ ঘটনায় সাকিব ও ইমরান নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ জুন বিকালে শাকিল মাদবরকে ক্রিকেট খেলার কথা বলে প্রতিবেশী সাকিব ডেকে নিয়ে যায়। কিন্তু অনেক রাত হয়ে গেলেও শাকিল বাসায় ফিরে না আসায় তার বাবা সাকিবদের বাড়িতে ছেলের খোঁজ নিতে যান। তখন সাকিব জানায় শাকিল মাঝিরঘাট গেছে, চলে আসবে। পরদিন সকালে একটি নম্বর থেকে মেসেজ পাঠিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়, না হলে শাকিলকে মেরে গুম করে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পুলিশকে জানানো হয়। পুলিশ প্রথমে সাকিবকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ইমরান নামে একজনকে আটক করে। এক পর্যায়ে তারা শাকিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করে। হত্যাকাণ্ডের সঙ্গে আক্তার, সজীব, মহসিন ও স্বপন নামে আরও চার জন জড়িত ছিল বলে জানায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দিনগত রাত ২টার দিকে মাঝিরঘাট এলাকার শুক্কুর মৃধার বাড়ির কাছে মাটির নিচ থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। আটক ইমরান ও সাকিব

এ ঘটনায় নিহত শাকিলের বাবা সালাম মাদবর বাদী হয়ে শনিবার (২৭ জুন) সকালে জাজিরা থানায় ঘটনার সঙ্গে জড়িত ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিরা হলো- সাকিব (২০), আক্তার মাদবর (২৬), সজিব মাঝি (২২), ইমরান মোড়ল (২০), মহসিন হাওলাদার (২৫) এবং স্বপন সরদার (৪৫)।

নিহত শাকিলের বাবা সালাম মাদবর বলেন, ‘আমার ছেলেকে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। আমি ওদের সবার ফাঁসি চাই।’

জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের