টঙ্গীতে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ০১:০২আপডেট : ২৮ জুন ২০২০, ০১:০৪

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার টঙ্গী পূর্ব থানা এলাকায় চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটির বাবা তাকে শনিবার (২৭ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে শিশুটির বাবা-মা শিশুটিকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করিয়েছেন।

শিশুটির বাবার অভিযোগ, গত ২৪ জুন শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যায় প্রতিবেশী জাহাঙ্গীর বাবুর্চি (৫৫)। পরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। রাতে বাসায় ফিরে এ তথ্য জানতে পারি। পরদিন এ বিষয়ে টঙ্গী থানায় অভিযোগ করতে গেলে তারা অভিযোগ না নিয়ে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মীমাংসার কথা বলেন। এরমধ্যে, নির্যাতনকারী জাহাঙ্গীর বাবুর্চি পালিয়ে যায়। পরে আমরা হাসপাতালে এসে শিশুটিকে ভর্তি করি। তিনি এ ঘটনার সুবিচার দাবি করেন।

শিশুটির বাবা একজন প্রাইভেটকার চালক, মা গার্মেন্টকর্মী। বাবা-মা উভয়েই কাজে চলে শিশুটি বেশিরভাগ সময় বাসায় তার দাদির সঙ্গেই থাকতো।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম